আজকে আমরা আলোচনা করবো আমার আঙ্গিনায় আজি পাখী গাহিল এ কি গান কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আমার আঙ্গিনায় আজি পাখী গাহিল এ কি গান কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার আঙ্গিনায় আজি পাখী গাহিল এ কি গান!
শুনিনি এমন গাওয়া–হেন মরম-ভেদী বাণ ৷
যে করেছে অবহেলা, আমার গানের মালা,
আজি কি পাখীর গলায় তার গলার প্রতিদান?
যে দিয়েছে এত ব্যথা, মনে হয় এ তারই কথা ;
বুঝি গো ভিজেছে আজি তার নিঠুর দু নয়ান!
বল্ রে অজানা পাখী, তুই তার দূত নাকি?
এত দিনে ভাঙ্গিল কি তার গভীর অভিমান ?
মোর প্রাণের গানটি শিখি, বনে যা তুই বনের পাখী ;
বুঝায়ে কহিস্ তাহারে, আমি তার বগিয়া ধরি-প্রাণ।
