আমার ঘুম ভাঙ্গান চাঁদ কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আমার ঘুম ভাঙ্গান চাঁদ কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

আমার ঘুম ভাঙ্গান চাঁদ কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার ঘুম ভাঙ্গান চাঁদ কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার ঘুম ভাঙ্গান চাঁদ কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার ঘুম ভাঙ্গান চাঁদ!
আমার মন ভাঙ্গান চাঁদ!

তুমি যাও গো সরে।
বাতায়নে আমার পানে
চেওনা অমন করে ।

বিধু, তুমি বধূর রূপে,
এলে ঘরে চুপে চুপে
নয়নে করলে পরশ কিরণ করে।

কয়ো না পুরাণ কথা,
দিয়ো না পুরাণ ব্যথা,
এনো না পুরান প্রদীপ আঁধার ঘরে।

জানি, ওগো-সৰ্ব্বনাশী,
জানি তব মোহন হাসি,
জানি তব ভালবাসা দু’দিন তরে।

আমার ঘুম ভাঙ্গান চাঁদ কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন