আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন। রাজনীতিতে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও প্রথমে কংগ্রেসের সমর্থক ছিলেন, পরে লিবারেলপন্থী হন। অতুলপ্রসাদ তার সমগ্র জীবনের উপার্জিত অর্থেরও বৃহৎ অংশ স্থানীয় জনকল্যাণে ব্যয় করেন। এমনকি তিনি তার বাসগৃহ ও গ্রন্থস্বত্বও বিভিন্ন প্রতিষ্ঠানের কল্যাণে দান করে যান।

আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবিতা | অতুলপ্রসাদ সেন

আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবিতা | অতুলপ্রসাদ সেন

আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবিতা | অতুলপ্রসাদ সেন

আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয়!
আজ আমাব জোড় লেগেছে ভাঙ্গা ভেলায়!

এ দেখ চাঁদের আলো, ঐ শোন কল কল
কেমনে থাক্ বি বল্ শুক্‌ নো ডেঙ্গায়?
আয় তোরা কুল কুলানো কূল-ভুলানো এই দরিয়ায় !

নায়ে মোর নাই কিছু নাই তাই সব্বার লাগি হবে রে ঠাঁই!
ভুলেছি কূলের বালাই, ভেসেছি তাই।
কে তোরা বাঁধা বাটে, কে তোরা বাঁধা ঘাটে,
সুখেতে থাকিস্ যদি থাক্ তোরা, ভাই ;
যার আঁখি ছল-ছল, আয় রে এ নায়।

ঐ দেখ, সুরধুনি, ছোটে কার-ডাক্ টি শুনি;
আমিও ডাক শুনেছি—“আয়, আয়, আয়” !
চল্ আজ স্রোতের সনে, ছুটি সেই ডাকের পানে,
যেখানে জীবন মরণ সব ভেসে যায় !
যেখানে যাবে জানা সেই অজানায়!

আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন