আজকে আমরা আলোচনা করবো আমি তাই ছাড়িতে সদা ভয় পাই কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয় এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

আমি তাই ছাড়িতে সদা ভয় পাই কবিতা | অতুলপ্রসাদ সেন

আমি তাই-ছাড়িতে সদা ভয় পাই ;
তুমি থাকিলে কাছে লোক-লাজ নাই!
যখন তোমারে দেখি,
আপনারে ভুলে থাকি ;
নয়ন মুদিলে পাছে তোমারে হারাই।
তুমি যবে-যাও ছাড়ি,
আপনারি ভয়ে-মরি,
তোমা বিনা এ জগতে সকলি বালাই।
