আজকে আমরা আলোচনা করবো আর দে দে বল ব না তোরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন।

আর দে দে বল ব না তোরে কবিতা | অতুলপ্রসাদ সেন

আর দে দে বল্ ব না তোরে ;
যা দিলি তুই, কাঙ্গাল রাণি! তাইত আবার মিলি হরে।
নে মা আমার ধন পদ মান
জীবন ডালা শূন্য করে ;
আমি শূন্য ডালা দিব তব পায়,
যদি পূজার মালা না দিস্ মোরে।
দিস্ যদি মা দুঃখ বিপদ,
তুলে দে মা মাথার পরে ;
যখন বোঝা হবে ভারি,
তুই নাবাবি আপন করে।
তোর নেবার মত নই মা আমি,
তবু কেন এ-দীনের দ্বারে?
তুই মা আমার পরশমণি,
আদরে-মে পরশ ক’রে।
