এখন মাঠের থেকে মাঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন মাঠের থেকে মাঠে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন মাঠের থেকে মাঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন মাঠের থেকে মাঠে

কবিতা: এখন মাঠের থেকে মাঠে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা 

 

এখন মাঠের থেকে মাঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন মাঠের থেকে মাঠে
হরিণ হাওয়ার মতো হাঁটে
গুলির আঘাতে রাত কাটে
এখন মাঠের থেকে মাঠে

মাঠে অন্ধকারে
মুরগিরা ঝাড়ে
বুনো পাখা,- ঘুমাতে কি পারে
সোনালি পেঁয়াজি পাখা ঝাড়ে

আঁধারে কোথায় করে ভিড়
চড়ুই বাবুই পাখিনির
তুলোর গুটির মতো নীড়
তুলোর শরীর?

মাছরাঙা গর্তে তাহার
দেখে নি এমন অন্ধকার
কেঁচো ব্যাং কেন্নোরা আর
জীবনে পাবে কি পারাপার!

 

এখন মাঠের থেকে মাঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অন্ধকার শীতে
ব্যথা আর পাই না ক’ চলিতে-চলিতে
মাছরাঙা কেঁচো ব্যাং চড়ুইয়ের বুকে ব্যথা দিতে
এমন অনেক রাত এসেছে কঠিন পৃথিবীতে

তবুও নক্ষত্র থেকে আলো
চায় না- পায় না তারা; তাদের বাসে না কেউ ভালো
অনেক হারালো ডিম- নীড় যে অনেক ফুরালো
তবুও ভোরের বেলা আকাশ জুড়ালো

সে-ভোর দেখেছি আমি ঢের
রাতের আঁধার কিনারের
কিনারে পেয়েছি তারে টের
সোনালি পেঁয়াজি পাখিদের

সে-ভোর দেখেছি আমি ঢের
যদিও মাঠের থেকে মাঠে
হরিণ হাওয়ার মতো হাঁটে
গুলির আঘাতে রাত কাটে
যদিও তখন মাঠে-মাঠে।

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha