এখানে ঘাসের পরে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

এখানে ঘাসের পরে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

এখানে ঘাসের পরে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

এখানে ঘাসের পরে

কবিতা: এখানে ঘাসের পরে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

এখানে ঘাসের পরে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

এখানে ঘাসের ‘পরে শুয়ে আছি- বিস্তীর্ণ প্রান্তর, যেন নেই পারাপার;
আকাশের মতো এই বিস্তীর্ণতার
বুকে শুয়ে মনে হয়: জীবনের স্রোত
আমারও হৃদয় থেকে কোনও দিন মুছবে না আর,-
যদিও ক্লান্তি আসে- যদিও মৃত্যুর অন্ধকার
ঘিরে ফেলে এক দিন; যেই শূন্য নিরীশ্বর থেকে চ’লে আসে
এ-সবুজ ঘাসগুলো বারবার পৃথিবীর ঘাসে
সে প্রান্তর, তোমাকে আমাকে ভালোবাসে।

 

এখানে ঘাসের পরে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন