এড়াতে পারলে না আজ প্রভাতে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এড়াতে পারলে না আজ প্রভাতে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন এর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

এড়াতে পারলে না আজ প্রভাতে কবিতা | অতুলপ্রসাদ সেন

এড়াতে পারলে না আজ প্রভাতে কবিতা | অতুলপ্রসাদ সেন

এড়াতে পারলে না আজ প্রভাতে কবিতা | অতুলপ্রসাদ সেন

এড়াতে পারলে মা আজ প্রভাতে ;
আমার ফুলের ফাঁদে পড়লে ধরা গন্ধে আর ওই শোভাতে।

ভেবেছিলে গোপন রেণু ঢাকবে তোমার মোহন বেণু :
লুকাতে পারলে না গো সুন্দরের এই সভাতে।

দুঃখশোকের ভগ্ন ভিতে এসেছিলে অলক্ষিতে,
স্বার্থ-সুখের দুয়ার দিয়ে পথ পেলে গো পালাতে।

আমার বঁধুর আনাগোনা, কোন্ পথে তা কেউ জানে না।
শুধু নূপুর যায় গো-শোনা পথিকের মন লোভাতে।

এড়াতে পারলে না আজ প্রভাতে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন