এসো কবিতা- বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।
এসো কবিতা

কবিতা:এসো -কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

এসাে—(এসাে—এসাে) আমার কাছে তােমার আসা
না হলে মরে যাবে না ভালােবাসা;
মানুষ শুধু চায়
কখনও নীল আকাশকে কি পায়
কোনাে দিনের কোনাে পথের শেষে।
পাখির পালক বটের পাতা হতেছে মলিন;
কোথায় তুমি রয়েছ এত দিন?
সময় তােমার আমার হাতে বুঝি
দেবে না আর যতই আমি খুঁজি
জলের মতন জলের খোঁজে ভেসে।
মন তবুও না হার মেনে চলে
নদীর জলে—পদ্মপাতার জলে
নিজেকে ঢেলে সাজিয়ে নিয়ে মন
সাত সাগরে ঘুরছে আজীবন
খুঁজছে আবার পদ্মপাতায় এসে॥

আরও দেখুন: