আজকে আমরা আলোচনা করবো এস দুজনে খেলি হোলি, হে মোর কালো কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক।

এস দুজনে খেলি-হোলি, হে-মোর কালো কবিতা | অতুলপ্রসাদ সেন

এস দুজনে-খেলি হোলি, হে-মোর কালো
এসেছি আঁধারে
খুঁজিতে তোমারে
নিভায়ে ঘরের আলো!
মোহন মুরলী তব,
হে মম মাধব, শুন,
আঁধারে বাজে ভাল।
সব মিলে কাড়ি,
নিঠুর বিহারী!
কাটিয়ে সরম-জাল ;
লাজ পরিহরি,
এসেছি হে হরি,
আজি আবিরে ভরি গাল।
হে মোর-নিয়তি,
শ্যাম-মূরতি,
খেল নিঠুর খেলা খেল ;
আজি প্রেমতীরে
হৃদয় রুধিরে
এস, তোমারে করি লাল।
