এ আঁধারে কেন আসে, কেন হাসে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এ আঁধারে কেন আসে, কেন হাসে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন।

এ আঁধারে কেন আসে, কেন হাসে কবিতা | অতুলপ্রসাদ সেন

এ আঁধারে কেন আসে, কেন-হাসে কবিতা | অতুলপ্রসাদ সেন

এ আঁধারে কেন আসে, কেন হাসে কবিতা | অতুলপ্রসাদ সেন

এ আঁধারে কেন-আসে, কেন-হাসে, কেন মিশে যায় বিজলী?
জনমের সুখ, জনমের দুঃখ–মরুমায়া কি গো সকলি?

হেথা যত চাই তত পাই না ;
যত পাই তত চাহি না ;
যত জানি তত জানি না;
অন্ধ নয়ন, —তবু দেখিবার আকুল পিয়াসা কেবলই।

যাহারে বলি মোরা ভালবাসা,
—আপন পূজা, নিজ সুখের আশা।
প্রাণের শোণিতে পালন করি, হায়,
দুদিনে আশাগুলি কোথা যে উড়ে যায়,
নীরব-সাগরে, নীরব শৈলশিরে
প্রাণ-পাখী কাঁদে—“কোথায় গেলি?”

এ আঁধারে কেন আসে, কেন হাসে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন