ওই কালস্রোত – জয় গোস্বামী অক্টোবর 6, 2026সেপ্টেম্বর 22, 2026 দ্বারা জয় গোস্বামী ওই কালস্রোত – জয় গোস্বামী ওই কালস্রোত। আমি সিমেন্ট বাঁধানো পাড় থেকে হাত ডোবাই। আমার আঙুল গলে যায়। কব্জি, বাহু গলে যায়। ঘাড়ের উপরে মুণ্ডু নিয়ে আমি হাত-পা-কাটে জগন্নাথ নদী-নালা আঁকা এক ঘুরন্ত বলের পিঠে বসে থাকি। শূন্যে পাক খাই।