ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো দুঃখ-সুখের সাধী, সঙ্গী দিন-রাতি, সঙ্গাত মোর!
তুমি ভব-মরু-প্রান্তরমাঝে শীতল শান্তির লোর!

বন্ধুহীনের তুমি বন্ধু
তাপিত জনের সুধা-সিন্ধু,
বিরহ-আঁধারে তুমি ইন্দু,
নির্জ্জন-জন-চিত-চোর!

দীন হীন পথচারী,
সম্বল হে তুমি তারি ;
সম্পদে উত্সরে জন-মনোহারী,
সৰ্ব্বতরে প্রেম-ক্রোড়।

তব পরশ যবে লাগে,
সুপ্ত স্মৃতি কত জাগে ;
বিস্মৃত কত অনুরাগে,
রাঙে হৃদয় ঘন ঘোর।

যাহা বাক্য কহিতে নাহি জানে,
অন্তরে কহ তাই তানে ;
মুক্ত কর তুমি, ছিন্ন কর গানে,
বন্ধন কঠিন-কঠোর!

গীতি-মুখর তরু-ডালে,
তব দূত অমৃত তালে;
পুষ্প দোলে তব তালে,
অন্বরে নাচে চকোর।

ভক্ত-কণ্ঠে তুমি ভক্তি,
বীর-করে নব শক্তি ;
সুর-নর-কিন্নর, বিশ্ব চরাচর,
তব মোহ-মন্ত্র-বিভোর।

ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন