কখনও তিতির ডাকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কখনও তিতির ডাকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কখনও তিতির ডাকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কখনও তিতির ডাকে

কবিতা: কখনও তিতির ডাকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কখনও তিতির ডাকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কখনও তিতির ডাকে ঝড়ের নিশীথে
কোথাও শানিত রাত্রি রয়ে গেছে ভুলে গিয়ে
আপনাকে আষাঢ়ের জ্যোৎস্নার মতন
ভগ্ন মাস্তুলের মতো প্রহরের তরঙ্গে চালিয়ে

তবু তার হৃদয়ে কি রয়ে গেছে প্রশান্ত নির্বেদ?
অথবা সঙ্গীত সব বিক্ষোভের চেয়ে ঢের ভালো
এই ক্ষুধা? যখন গঙ্গা’র আলো-জলসার স্রোত- তবু বৈতরণী
আর দূর শুক্রাচার্য: বাঘের চোখের থেকে বিম্বিত আলো
সব প্রিয় দার্শনিক মুণ্ডগুলো গড়াতেছে লোষ্ট্রের মতন
তোমাকেও দেখি চেয়ে বরফের মতো আভা জ্বালো

পেঁচা’র খুলির থেকে উঠে এসে
যাবতীয় শতাব্দীর বিকীর্ণ আঁধার
মোমের দীপকে খেলে- থেকে যায় আজও
কিছুটা তরল মোম রস জমাবার।

 

কখনও তিতির ডাকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha