কখন উঠেছে চাঁদ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কখন উঠেছে চাঁদ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কখন উঠেছে চাঁদ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কখন উঠেছে চাঁদ

কবিতা: কখন উঠেছে চাঁদ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কখন উঠেছে চাঁদ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কখন উঠেছে চাঁদ ফাল্গুনের রাতে
গ্যাসের আলোয় ব্যস্ত বিদীর্ণ মানুষ চাঁদ ভুলে যেতে পারে
শহরের অজস্র প্রাচীর ব্যস্ত মানুষের মতো

চাঁদ, তুমি কারে চাও?
আমারে কি?

আমার জীবন এই জানালায় কোন দূর সমুদ্রের পরিত্যক্ত লেগুনের মতো
জীবনের বিস্তৃতিরে ভুলিতেছে- বিস্ময়েরে

কত দিন মাছরাঙা দেখি না যে আমি-
বনমোরগের শব্দ শুনি নাই-
জলপায়রার নীড়ে ডিম আজও ফোটে কি-না জানি নাই
এইখানে
ঐ দূর প্রাচীরের পারে
ধুলোয় আরক্ত এক ঝাউগাছ মাঝে-মাঝে ব্যথা দেয়
আমারও হৃদয় ঐ ঝাউয়ের মতন: জীবনের এনাটমি
নষ্ট দিনে শহরের নক্ষত্রবিহীন রাতে
তারপর আমাদের দু’জনার মাথার উপরে

 

কখন উঠেছে চাঁদ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চাঁদ ওঠে
ফাল্গুনের রাতে
পুরোনো রক্তের স্রোত আমাদের বুকে ভাসে
সজীব বলের কথা ভাবে ঝাউ
সেইখানে ঝাউনারী কাকাতুয়াদের নীড় বুকে ক’রে জ্যোৎস্নায় চপল
সেইখানে সেই কবে বীজ হয়েছিল!
কবে যে ছিলাম আমি!

 

মন্তব্য করুন