কাল রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কাল রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কাল রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কাল রাতে

কবিতা: কাল রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কাল রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কালকে রাতে স্বপ্ন দেখলাম:
আমাদের গ্রামের পুরঞ্জয়- অল্প বয়সেই মারা যায় সে-
আবার এই জীবনের স্রোতের ভিতর খেলা করছে সে তার
জলসিড়ি নদীর একটি ঢেউয়ের মতো

আমার জানালার ভিতর দিয়ে জোনাকির মতো ভেসে এল-
আমাকে নিয়ে চ’লে গেল মাঠের হাওয়ার ভিতর,
সবুজ ঘাসের দেশে
জ্যোৎস্নার শরীরের আস্বাদের রাজ্যে
ধূসর পাতলা মেঘ ও গুটি-কয়েক নক্ষত্রের নির্মল হাসি-পরিহাসের ভিতর
জীবনের আকণ্ঠ জোয়ারে

কিন্তু তবুও সে মৃত
এক টুকরো হাড়ও অবশিষ্ট নেই আর
সমস্তই তার ধুলো

কিন্তু কাল রাতের স্বপ্নের পর
এ-কথা বিশ্বাস হয় না আমার।

সে তার খেলা খেলছে
আমরা যখন ঘুমিয়ে থাকি
সে তার খেলা খেলে
মাঠের হাওয়ার ভিতর
জীবনের আকণ্ঠ আলিঙ্গনে।

 

কাল রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন