কী করে সন্ধ্যার চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কী করে সন্ধ্যার চিল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কী করে সন্ধ্যার চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কী করে সন্ধ্যার চিল

কবিতা: কী করে সন্ধ্যার চিল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কী করে সন্ধ্যার চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কী ক’রে সন্ধ্যার চিল চোখের পাতার মতো শব্দহীনতায়
নেমে আসে;- বিবর্ণ প্রাসাদ এক এক-সারি হরিতকীগাছের পিছনে
আরও স্থির;- কী ক’রে জলের কাছে অন্তহীন সময় পোহায়
মাখনের মতো সাদা রাজহাঁস- মরণের দিকে প্রাণপণে
এদের ছুটিতে নেই;- উডকাট থেকে ছবি উড়ে এসে করেছে নির্দেশ।
হয়তো মৃত্যুর পারের এই দেশ?

এইখানে কোনও চীন গরিমার ছায়া এলে মরুভূর অর্থ গহীন
হয়ে যেত। গঙ্গা’র দুই পাড়ে যেই সব ফ্যাক্টরি’র ক্লেদ
নিগ্রো সংগীতের মতো বার হয় অন্ধকারে- কিংবা মনীষীরও
সূচের মতন ঢুকে ফাল হয়ে বেরুবার শুক্ল যজুর্বেদ
এইখানে কিছু নেই- মানুষের হৃদয়ের সব কিছু শানিত আবেগ
বিকেলের বন্দরের শীর্ষে গিয়ে সোনার দানার মতো মেঘ

হয়ে আছে। এইখানে শুধু এক কাঠি থাকে স্থির নিরুত্তর
কাঁধের উপরে তার, বিস্ফারিত চোখ নিয়ে মৃত্তিকার হাঁড়ি
মস্তিষ্কের খণ্ড বলে- সময়ের কাছে দেয় গোপনীয় কর
চেয়ে দেখে কালো পুকুরের থেকে রাজহাঁস-সারি
চ’লে যায়- হয়তো-বা সুমেরীয় নক্ষত্রের পানে
অথর্ব গার্গী’র মুণ্ড ছিন্ন করো: এই অভিশাপ তারা জানে।

 

কী করে সন্ধ্যার চিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment