কে জানে কখন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কে জানে কখন কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কে জানে কখন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কে জানে কখন

কবিতা: কে জানে কখন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কে জানে কখন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কে জানে কখন আঁধার আসে
অশ্বত্থ পাতা যে চকিতে ঝরে
নিমেষে শালিখ হারায়ে যায়
শূন্য বাসা যে বাতাসে নড়ে
ইচ্ছামতী’র শিথান চুমি
র’ব না আমি, র’বে না তুমি
শীতের রাতে গাহিবে পেঁচা
সে-গান নহে মোদের তরে।

কত যে ছিল সোনালি চিল
হারাল এই তেপান্তরে
কত যে ডিঙা ভাসিয়া গেল
মুছিয়া গেল রৌদ্রে ঝড়ে
কত যে শাড়ি বিনুনি চুল
কত যে রূপ বাসনা ভুল
আঁচড় কেটে ক্লান্ত হল
ফুরোল এই মাটির ‘পরে।

 

কে জানে কখন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

দেখো তো চেয়ে শিমুল ফুল
ঝরিছে না-কি সোনালি খড়ে
গোধূলি-আলো নিভিছে না-কি
মুনিয়াপাখি নাই ক’ চরে?
ইছামতী’র শিথান চুমি
র’ব না আমি, র’বে না তুমি
গাহিবে পেঁচা বাঁশের বনে
সে-গান নহে মোদের তরে।

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha