আজকে আমরা আলোচনা করবো কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলায় ঠুংরি গীতিধারার প্রথম প্রচলন করেন লক্ষ্ণৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলি শাহ। অতুল প্রসাদের বিশেষত্ব এই যে, তিনি বাংলা গানের সুর-তালের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই হিন্দুস্তানি রীতির প্রয়োগ করতে পেরেছিলেন। জীবনের প্রায় অর্ধেক সময় তিনি উত্তর ভারতে কাটান।

কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে কবিতা

কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে,
ডাকিলে গো এ আঁধারে?
স্বপ্নে যারে চেয়েছিনু
সে বুঝি চাছে আমারে।
কেন তবে দাও না ধরা?
কেন খোঁজাও সারা ধরা?
কেন বাজাও মনোহরা
ও মুরলী বারে বারে?
মরু-আঁধার ছিল ভালো,
কুঞ্জ-আঁধার আরো কালো।
কে তুমি গো রাত-ভুলানো,
সন্ধ্যাবেলায় প্রভাত-আলো?
ঘুম-ভাঙানো রাত-জাগানো
কে জানে সে অজানারে !
