কোকিল অনেক দিন ডেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কোকিল অনেক দিন ডেকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কোকিল অনেক দিন ডেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কোকিল অনেক দিন ডেকে

কবিতা: কোকিল অনেক দিন ডেকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কোকিল অনেক দিন ডেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কোকিল অনেক দিন ডেকে গিয়ে- তার পর এখন জীবনে
কোনও এক হেমন্তের স্তব্ধ রাতে ধুলো হয়ে গেলে
কথা উত্থাপিত হয় প্রথম তখন ধীরে- তোমার নির্জন মুখ
নেমে আসে-

কোনও এক হরিতকী অরণ্যের জ্যোৎস্নার ভিতর দিয়ে যেতে-যেতে
শেমিজে শাখার ছায়া ডোরা কাটে- চেয়ে দেখি
যত দূর শিশির গিয়েছে- মৃত চিতাবাঘিনি’র আত্মা যেতে পারে।

চিতার উজ্জ্বল ছালে দেখেছি অনেক ক্লান্ত, গোল অঙ্গারের
সমাবেশ- সূর্যের অস্থির স্রোতে বুদবুদের মতো তারা
তার পর রাত্রি আসে- হেমন্তের নিস্তব্ধতা।

মাঝশূন্যে মাকড়ের জালের মতন
চাঁদ ভাসে- আরও নিম্নতর শূন্যে আমাদের দু’ জনার প্রিয় স্কেলিটন
মেখে আছে: হয়তো অৰ্জুন সীতা- যাজ্ঞসেনী এবং লক্ষ্মণ।

 

কোকিল অনেক দিন ডেকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment