কোনও আখ্যা দিতে গিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কোনও আখ্যা দিতে গিয়ে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কোনও আখ্যা দিতে গিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কোনও আখ্যা দিতে গিয়ে

কবিতা: কোনও আখ্যা দিতে গিয়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কোনও আখ্যা দিতে গিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তারে মোরা কোনও আখ্যা দিতে গিয়ে
এক বার অভিধান খুলে দেখি-
ফেলে রাখি
রয়েছে আস্বাদ বোধ আমাদের-
মনে হয় তাই তার ছবি
উডকাট’এ কোনও এক কাকাতুয়া-নক্ষত্রের চিত্রকর
হয়তো-বা সারিকানায়ক এক কবি
রাখুক-না গেঁথে

তাকায়ে দেখেছি আমি হঠাৎ দুপুর-রাতে আমার বিছানা থেকে উঠে
চ’লে গেছে ‘বৃহন্নলা’ ‘সৈরিন্ধ্রি’ নামধেয় সব
বাদুড় বন্ধুর সাথে- পশ্চিমের দিকে
অগ্নি-স্ফটিক খুঁজেছে তবু ভোরবেলা জরথুস্ট্র- পতঞ্জলি- নিয়ে
এই সব মৃত বন্দরের ভূত গিয়েছে হারিয়ে
যখন বৃহৎ অন্ত্র আবার মানুষটাকে চেখে
পিনের কুশন থেকে এনেছে ছাড়িয়ে

যেই সব নীল ফুল ফুটে থাকে ঘাসের ভিতরে
ধবল লণ্ঠন নিয়ে যেই সব বক চরে নীলিমায়
যেই সব গৃহিণীরা আত্মমর্যাদায় ফেরে ঘরে
যেই সব অধ্যাপক নোট লেখে দিবা-রৌদ্রে- নিশীথের স্বপ্নের মতন
তারা সব সময়ের সুপ্রজনন

কেবল একটি লোক ভাবে: তারা ভূস্তরের চুনের মতন
অন্ত্রের ভিতরে তার গহ্বরের মতন শূন্যতা
না হলে খুলি’তে তার সময়ের বায়ু এসে
ব’লে যেত ঢের সমসাময়িক কথা
বিদীর্ণ জটায়ু আর গরুত্মানকে ভালোবেসে।

 

কোনও আখ্যা দিতে গিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

মন্তব্য করুন