গফুর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

গফুর কবিতা
কবিতা: গফুর কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

‘গফুর’, নীরবে তাহাকে আমি ডাকিলাম- তবু
তবুও আমার কানে লেগে এই- এ-রকম বায়বীয় রোল
ততটা কৃত্রিম নয়- যতটা অসমীচীন- হিম।
‘তোমার বলদ দু’টো কই গেল’- ‘সে-সব অনেক দিন আগে
ম’রে গেছে’- যেন কারু সহোদর ম’রে গেছে- অথবা হানিফা
নেই আর- তবুও কিছুই আর নেই ব’লে
কোথাও অন্য কিছু নেই ব’লে গফুরের মুখের ভিতরে
নিসর্গ নিজেই চুপে বিকেলের প্রান্তরের দোয়েলের মতো
নেমে এল- কোনও এক উপচিত কৃমির উপরে
নীরবে আঁচড় কেটে- নিজ-মনে- তবুও কোথাও কোনও রেখা
ভাষা- সুর- বক্রোক্তির অব্যর্থ স্পষ্টতা
পেল না ক’- সকলই অস্পষ্ট- হিম- হেমন্তের অব্যর্থতায়।