ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবিতা

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবিতা

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবিতা

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?
বাদল-নিঝরে শুধু মনে পড়ে
সে দুরি কাজল ঝরিনী।

এ ঘোর আঁধারে সে খোঁজে তোমারে,
“এসো বধু” বলি ডাকে বারে বারে।
বিরহীর লাগি আছ কি গো জাগি?
কাটে কি কাঁদিয়া যামিনী?

ক্রুদ্ধ আকাশ, রুদ্ধ দুয়ার—
তুমি কি গো তারই সেই মুখভার?
সহসা বিজলি উঠিছে উজলি—
তুমি কি গো সেই দামিনী?

কাটি যাবে যবে বরষার রাত
আসিবে হাসিয়া সোনার প্রভাত,
তেমতি হাসিয়া, হৃদি বিলাসিয়া,
আসিয়ো মধুরহাসিনী ৷

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবিতা

মন্তব্য করুন