ঘুমিয়ে রয়েছ তুমি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

ঘুমিয়ে রয়েছ তুমি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

ঘুমিয়ে রয়েছ তুমি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

ঘুমিয়ে রয়েছ তুমি

কবিতা: ঘুমিয়ে রয়েছ তুমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

ঘুমিয়ে রয়েছ তুমি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

ঘুমিয়ে রয়েছ তুমি? চেয়ে দেখ এক বার- বেশি ক্ষণ নয়-
কয়েক মুহূর্ত শুধু তোমার সময়
নিতে চাই;
সমাধির নীচে তুমি শুয়ে আছ- তোমাকে জানাই;
যত দিন পৃথিবীতে ছিলে তুমি- উপেক্ষা করেছি আমি- দিয়েছি আঘাত;
জানাতে এসেছি সেই ভুল আজ;- অন্তহীন ভূমিকার রাত
পৃথিবীর মানুষের রাত্রি তবু; আমরণ ভালোবেসে তারে
ভারে কেটে গেছি আমি- মেয়েটি কেটেছে ক্ষুরধারে;
আলো ভালো জেনে তবু নিস্তব্ধ শাশ্বত অন্ধকারে।

 

মনবিহঙ্গম কাব্যগ্রন্থ । জীবনানন্দ দাশ

 

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷

জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

 

মন্তব্য করুন