চন্দ্রমল্লিকা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

চন্দ্রমল্লিকা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

চন্দ্রমল্লিকা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চন্দ্রমল্লিকা কবিতা

কবিতা: চন্দ্রমল্লিকা কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

চন্দ্রমল্লিকা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমি কুমারী
আমার হৃদয় ফুলের মতো
কোনও এক শেষ বসন্তের নির্জন জ্যোৎস্না-রাতের দেশে
বাঁকা চাঁদ ধীরে-ধীরে ডুবে যাচ্ছে যেন চির-কাল
চির-কাল যেন পাপিয়া গান ক্ষান্ত ক’রে বিদায় নিচ্ছে
কোথাও কোনও শব্দ নেই
জ্যোৎস্না যেন অন্ধকারের মতো
একা, গভীর, জননীহীন ফুলের স্বাদ
কোনও এক নীরব মৃতকে ঘিরে ফুল আমি
থরে-থরে কালো চন্দ্রমল্লিকা
সেখানে জনক নেই, জননী নেই, জীবন নেই
শুধু যুবার মৃত্যু ম্লান জ্যোৎস্না হয়ে আছে
চন্দ্রমল্লিকার করুণ মাংসের অন্ধকারের ভিতর।

 

চন্দ্রমল্লিকা কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha