জননী কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

জননী কবিতা
কবিতা: জননী
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

হে অগাধ সন্তানের জননী, হে জীবন,
হে অসীম নক্ষত্রের মাতা,
তোমার ইশারায় অনন্ত সমতল- ঘাসে সবুজ হয়ে ওঠে,
সোনালি চিনির ঢেউয়ে নিরবচ্ছিন্ন খেত হয়ে ওঠে মিষ্টি।
নীহারিকা মিত্র চোখ বুজে ফুরিয়ে গেল- তুমি কোথায় ছিলে মাতা!
আজও তুমি মাছরাঙা ওড়াচ্ছ- স্ফটিকের মতো আলো বুনছ-

হিজল-জামের জানালায় সবুজ বাতাসকে চিলের ডানার মতো উড়িয়ে ঘুরছ-
বিরাট ফলন্ত ভূখণ্ডের মতো সূর্যকে লক্ষ বন্দরের কোলাহলে
প্রতি প্রভাতে অভিনন্দিত ক’রে হাসছ তুমি,
হাসছ তুমি জননী,
তুমি জেগে থাকতে নীহারিকা মিত্র কী ক’রে হারিয়ে গেল জননী,
কী ক’রে হারিয়ে গেল?
আরও দেখুনঃ