জয়তু জয়তু জয়তু কবি কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো জয়তু জয়তু জয়তু কবি কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন।

 

জয়তু জয়তু জয়তু কবি কবিতা

 

জয়তু জয়তু জয়তু কবি কবিতা

 

জয়তু জয়তু জয়তু কবি কবিতা

 

জয়তু জয়তু জয়তু কবি,
জয়তু পূরব-উজল রবি।

জয় জগতবিজয়ী কবি,
জয় ভারতগৌরবরবি,
বঙ্গমাতার দুলাল “রবি”—
জয় হে কবি।

হে কবি, তোমার মোহন-তান
নিখিলজনের মোহিছে প্রাণ,
নানা ভাষা লভি’ তোমার দান
আজি গরবী—
হে বিশ্বকবি।

কভু বাজাও ভেরী গভীর সুর
কভু বাজাও বীণা মৃদুমধুর,
কভু বাজাও বেণু প্রেমবিধুর—
বিচিত্র কবি।

স্বদেশের শঙ্খ যবে বাজাও
সুপ্ত দেশবাসী-জনে জাগাও,
নবীন উৎসাহে সবে মাতাও
হে বীর কবি,
দেশপ্রেমী কবি।

বিশ্বের উদার সমতলে
ভারতীর দেউল তুলিলে,
দেশকালের ভেদ ভুলিলে—
কি নব ছবি ;
হে কর্মী কৰি।

বিশ্বেশ্বরের-চরণতলে
তব গীতগঙ্গা সুধা ঢালে,
দুঃখী তাপিত জনে শীতলে,
হে দেবকবি।

 

জয়তু জয়তু জয়তু কবি কবিতা

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha