আজকে আমরা আলোচনা করবো জানি জানি তোমারে গো রঙ্গরানী কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

জানি জানি তোমারে গো রঙ্গরানী কবিতা

জানি জানি তোমারে-গো রঙ্গরানী,
শূন্য করি-লইবে মম চিত্তখানি।
এসো গো মম অন্তরে ধীরে মৃদু মন্থরে,
বিদ্যুৎ-প্রবেশে তব শঙ্কা মানি।
বলো গো অয়ি চঞ্চলে, এনেছ ও কি অঞ্চলে?
দিবে কি মোরে-ভরিয়া দুটি পাণি?
তব চরণ-রন্ ঝনা করিবে কি গো বঞ্চনা—
কুহক-কল-কণ্ঠে এ কি বাণী গায়!
কি সুধা তব সংগীতে, কি শোভা তনুভঙ্গিতে ;
ভুলায় তব ইঙ্গিতে কি মোহ আনি’!
