জীবন ভালোবেসে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

জীবন ভালোবেসে কবিতা টি মনবিহঙ্গম কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

 

জীবন ভালোবেসে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

জীবন ভালোবেসে

কবিতা: জীবন ভালোবেসে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

 

জীবন ভালোবেসে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

দ্যাখা হ’লো অনেক রক্ত রৌদ্র কোলাহল;
চারিদিকে অধোমুখে মানুষেরা শব বহন করে;
আজকে শতাব্দীতে মৃত্যু প্রথম কথা, তবু
এ-সব মৃত অবশেষে ঘুমের ভিতরে
জুড়োয় গিয়ে দূর পৃথিবীর ঘাস শিশিরে জলে;
এরা নদী সূর্য প্রেমের দিন ফুরিয়ে ফেলে
মাটি, তোমার নিজের মনের কথা হয়ে ধীরে
তোমার সাথে ঘুরছে কেমন অজ্ঞান শরীরে।

 

জীবন ভালোবেসে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

এখানে খড়ে ভ’রে আছে দু-চার মাইল কামিনী ধানের ক্ষেত;
ঘুঘুর ডাকে আদিম শান্তি আরো অনেকক্ষণ;
মিছরি-গুঁড়ির মতন বৃষ্টি রোদুরে উজ্জ্বল:
আকাশে চাতক: ওর একরাশি আত্মীয়স্বজন;
এ-সব ছাড়া ঐ মৃতদের ফুরিয়ে গেছে সবি;
সময়ের এই কার্যকলাপ গভীর মনে হয়,
জীবন ভালোবেসে হৃদয় বুঝেছে অনুপম
মূল্য দিয়ে আসছে চুপে মৃত্যুর সময়।

আরও দেখুনঃ

মন্তব্য করুন