ডেইডেলাস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

ডেইডেলাস কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ডেইডেলাস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

ডেইডেলাস কবিতা

কবিতা: ডেইডেলাস কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ডেইডেলাস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

এখানে আমরা অনেক লোক জানালার গরাদের কাছে
ব’সে থেকে ভোরের সূর্যের আলো এলে
পাখির মতন নয়- ডেইডেলাসের মতো নীলাভ সমুদ্রে
হয়তো-বা মিশে যেতে পারি ডানা মেলে

সেই সমুদ্রের স্বাদ দূর থেকে পাওয়া যায়
অবারিত নীল আলো: জীবন বা মৃত্যুর পরমার্থ রঙের মতন
মাথার উপরে শুনি সারা-দিন হয়তো পাখির
হয়তো-বা মেশিনের পক্ষবিধূনন

চ’লে যায় সেই দিকে- সমস্ত সুদীর্ঘ দিন ধ’রে
আসে যায় উপরের আকাশের জ্ঞানময় আলোর বাতাসে
তবু যদি চাই- তবে দুইটি কৃত্রিম কুশ্রী ডানা
আমাদের ঢালু কাঁধে অকৃত্রিম ভাবে নেমে আসে

যে-রকম ডেইডেলাস চেয়েছিল এক-দিন- পেয়েছিল
তাহার হৃদয়ে তবু ছিল এক গভীর বিশ্বাস
সমুদ্র অথবা তার শেষে সত্য ভূমিকার লোভে
বাস্তবিকই হয়ে গিয়েছিল ডেইডেলাস।

 

ডেইডেলাস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment