তাহারা গাঁয়ের লোক কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

তাহারা গাঁয়ের লোক
কবিতা: তাহারা গাঁয়ের লোক
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

তাহারা গাঁয়ের লোক- আমার মা বোন
বউও গাঁয়ের মেয়ে এ-রাতে যখন
ট্রেনে চ’ড়ে বসিলাম আমি
অন্ধকার ঢালু পথে নামি
এঞ্জিন যখন ছুটে চলে
উহাদের কথা মনে হলে
এই মনে হয়
তিন জন ঝোপঝাড়ে পথ খুঁজে লয়
অন্ধকারে, হেঁটে-হেঁটে পিছে-পিছে আসে
ছোট-ছোট কুঁড়েঘরে জঙ্গলের পাশে
ওরা যেন কথা কয়- ওরা যেন হাসে
আমি স্বপ্নের জন্য প্রতীক্ষা- অপেক্ষা করি শুধু
চিতারা বলেছে: স্বপ্ন কী?
তাহাদের চোখ দেখে মনে হয় তারা যেন জানে

এই মাঘশেষের দুপুরে
কৃষ্ণচূড়ার গাছে প্রথম মোহরগুলো সোনার হঠাৎ
চোখে এসে পড়েছে যখন
স্নিগ্ধ চৈত্রের এই ইন্ডিগোসুনীল রাতে খাঁচার ভিতরে
অন্ধকার কোণ থেকে
বাঘিনীর উজ্জ্বল ছাল যখন জ্যোৎস্নার মধ্যে বেরিয়ে এসেছে।