তুমিই যদি । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

তুমিই যদি কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

 

তুমিই যদি । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

তুমিই যদি

কবিতা: তু-মিই যদি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

 

তুমিই যদি । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

তুমিই যদি চ’লে যাবে তবে
হরির নামের চেয়েও কেন বড়ো হয়ে রবে
তোমার জন্যে আমার ভালোবাসা,
অনন্তকাল বটের গাছে পাতার যাওয়া-আসা
তুমি বুঝি যাবে একটিবারের জন্যে এসে?

যদি এমন চ’লে যাবে তবে
কোনও দিনও স্থির কি রবে
গাছের পাতা জীবননদীর জল
তোমায় পেলে পাবে সে শেষ ফল
ঘুমে- অন্ধকারের ঘুমে এসে।

 

তুমিই যদি । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

জানি নদী নীল সাগরও দু’দণ্ডে শুকায়
চিতায় শরীর ফেলে রেখে মনও কোথায় যায়,
তোমার আমার ফুরিয়ে যাবার সময় তবু নেই
জন্মে জন্মে- তবুও জন্মে জন্মে ভালোবেসে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন