তুমিও মৃত্যুর মতো – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।
তুমিও মৃত্যুর মতো

কবিতা:তুমিও মৃত্যুর মতো
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

তুমিও মৃত্যুর মতাে ওহে সিন্ধু অই দূর উত্তর মেরু,—
জীবনের ঘণ্টা নিয়ে কেউ গিয়ে তােলেনাকো কোনাে কোলাহল
তােমার বুকের পরে,—মৃত্যুর চুমাের মতাে ঘুমন্ত শীতল
তােমার হৃদয় এই;—আকাঙ্ক্ষা নাইকো তার,—কোনাে এক দুর
অধীর করে না তারে;—আমাদের অন্তরের অসহিষ্ণু সুর
শােনে না সে,—খোঁজে না সে অবসাদে অন্য-এক আকাশের তল!
তারার আলাের নিচে পড়ে আছে শান্ত হিম সমুদ্র ধবল!
জীবনের সব শ্রান্তি শেষ হ’লে মরণের মতন মধুর
যেই অবসর আসে তারার আলাের তলে আমাদের তরে
কোনাে এক শীতরাতে পৃথিবীর অন্ধকার ঘুমের জগতে,—
তখন তােমার মতাে হে সমুদ্র, আমরা ঘুমাই পরস্পরে!
তখন জানি না আর,—জানিতে চাই না আর পৃথিবীর পথে
কারা সব জেগে আছে!—জানিতে চাহি না কারা কোলাহল করে।
অথবা ঘুমায় কারা ক্লান্ত হয়ে তুষারের সমুদ্রে-পর্বতে!—

আরও দেখুন: