দুটি তুরঙ্গম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

দুটি তুরঙ্গম কবিতাটি আলো পৃথিবী কাব্য গ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

দুটি তুরঙ্গম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

দুটি তুরঙ্গম

কবিতা: দুটি তুরঙ্গম
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

দুটি তুরঙ্গম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

আকাশে সমস্ত দিন আলো;
পাতায় পালকে রোদ ঝিকমিক করে;
জলগুলো চ’লে গেছে চেনা পথ ধ’রে
অবিরল আরো দূর জলের ভিতরে।

যদিও গভীরভাবে সময়ের সাগর উজ্জ্বল-
কি এক নিঃশব্দ নিবিড় আবেগে তাকে কালো
দু’টি তুরঙ্গম যেন অনন্তের দিকে টেনে নেয়;
নিরন্তর এ রকম অগ্রসর হ’য়ে যাওয়া ভালো।

সারাদিন এঁকেবেঁকে নদীটির ঢেউ
মিশে যায় শাদা কালো রঙের সাগরে;
সারাদিন মেঘ পাখি উঁচু উঁচু গাছ
যেন প্রায় সূর্য স্পর্শ করে।

 

দুটি তুরঙ্গম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

মৌমাছি রৌদ্র নারী শরীর ও মন
মুহূর্ত ও মহাকাল দু’জনের কাছে
বারবার ব্রহ্মাণ্ডের অপরূপ অগ্নি পরিধির
ভিতরে নিবিড় অগ্নিশিল্প হয়ে আছে।

সব শেষ হয়ে গেলে তারপর থাকে
একদিন যা জেনেছি তার চেয়ে ভালো
সমস্ত দিনের সূর্য- আর সেই সূর্যের বিদায়,
আঁধারের রঙে মাখা নক্ষত্রের আলো।

নগর বন্দর দিক জনতার পথে
ক্ষতি রক্ত ভালোবাসা ব্যথা জ্ঞান-লাভ
ভালো,- তবু- সেই সব স্থিরতর ক’রে নিতে হয়;
প্রকৃতি মানুষ আর সময়ের নিজের স্বভাব

 

দুটি তুরঙ্গম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

জেনে নিতে হয় নদী প্রান্তরের ঘাসে;
এ ছাড়া আর কি সত্য ইতিহাস জানে?
কিছু গ্রন্থ রীতি চিন্তা- দু’একটী নক্ষত্র নারীর
দিকে চেয়ে বোঝা যায় জীবন ও মৃত্যুর মানে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন