নিঃসরণ কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

নিঃসরণ কবিতা
কবিতা: নিঃসরণ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

দূর্গের গৌরবে ব’সে প্রাংশু আত্মা ভাবিতেছে ঢের পূর্বপুরুষের কথা:
যারা তারে জঙ্ঘা দিল, চিত্ত দিল,- তবু আজ তরবার পরিত্যাগ করার ক্ষমতা
যারা দিল; প্রাচীন পাথর তারা এনেছিল পর্বতের থেকে
স্থির কিছু গড়িবার প্রয়োজনে; তারপর ধূসর কাপড়ে মুখ ঢেকে
চ’লে গেছে;- পিছল পেঁচা যে ওড়ে জ্যোৎস্নায়- সেইখানে তাদের মমতা
ঘুরিতেছে- ঘুরিতেছে- শুক্র-মঙ্গলের মতো; আমার এ-সাদা শাটিনের
শেমিজও পেতেছে সেই মনস্বিনী শৃঙ্খলাকে টের।
এই দুর্গ আজও তাই- ক্রিয়াবান সপ্তমীর চাঁদের শিঙের নীচে হিম
লোল- বক্র- নিরুত্তর; আজই রাতে আমার মৃত্যুর পরে নতুন রক্তিম
সূর্য এসে প্রয়োজন মেগে নেবে এইখানে লোকশ্রুত ভূমিকম্পের।

পূর্বসূরীদের ইচ্ছা অনুশাসনের মতো করিতেছে কাজ।
প্রাচীন লেখের থেকে অন্ধকারে- বিক্ষুব্ধ সমাজ
করতালি দিয়ে হাসে; দূরবীনে দেখা যায় যেই সব জ্যোতির্ময় কণা
অনন্ত মোমের তেজ নিয়ে নাচে,- সেই সব উচ্চতর রসিক দ্যোতনা
মৃত্যুকে বামনের করতলে হরিতকী অন্তত ক’রে দিক আজ।
আরও দেখুনঃ