নির্জন শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

নির্জন শীতের রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

নির্জন শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

নির্জন শীতের রাতে

কবিতা: নির্জন শীতের রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

নির্জন শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

নির্জন শীতের রাতে হয়তো-বা মৃত্যু হবে আজ
আমি এই শীতের বিকেলবেলা তবু- শেষ-বার- এই পৃথিবীর দিকে চেয়ে দেখি
চাষীর ফসল কবে গেছে ঘরে;- তবুও লাঙ্গল তার বাদামি জমিতে
আবার রয়েছে প’ড়ে- আবার কর্ষণে মাঠ পিঙ্গল, কালো ক’রে দিয়ে
অশ্বত্থের নিচে গিয়ে দাঁড়ায়েছে- অথবা সেখানে শুধু কৃশ এক বাবলার দেহ

যেন তার সব মাংস-বর্বরতা ঝ’রে গেছে পউষের শৌখিন শীতে
মাটির চুম্বকে শুধু- দাঁড়ায়ে রয়েছে আজও নিথর জমিতে
নিট হয়ে। তা না হলে প্রাণ তার ভারতীয় মায়াবীর দড়ি
বেয়ে-বেয়ে মুছে যেত নিরঙ্কুশ-
বেকুবের মতো হেসে হেঁট হত আমাদের সময়ের ঘড়ি

চকিতে সে চ’লে গেল- জমি উপড়ায়ে ফেলে- সাগরের ভূতের মতন
মনে হয়, পাথরের মতো যেন স্তব্ধ হয়ে আছে বহু ক্ষণ
পৃথিবীর সব বায়ু। তার পর অকস্মাৎ আলোর তাড়নে যেন তুড়ি দিয়ে বাংলার সকল মৃতেরা

 

নির্জন শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কথা ব’লে বিকেলের সূর্য-বিম্বে ন’ড়ে উঠে
যত দূর চোখ যায় আকাশের ব্যাসের ভিতরে
এক সারি কালো দাঁড়কাক রুক্ষ করুণায় ওড়াউড়ি করে
বাদামগাছের থেকে রবারগাছের মোহে- মৃত এক বাড়ির গম্বুজে
যখন সকল সোনা ছাই হয় পৃথিবীতে শীতের বিকালে

সহসা নতুন অর্থ হাতে পেয়ে- জীবনের, বিবেকের, মৃত্যুর
পউষের বিকেলের পৃথিবীতে সূর্য এই ক্ষণজন্মা সুর
ভালোবাসে- দাঁড়কাকদের ক্লিষ্ট মুখ থেকে বার হয়ে
শস্যহীন প্রান্তরের পাশে
গ্রথিত হতেছে সব পৃথিবীর গূঢ় মেরুদণ্ডময় ইতিহাসে।

 

Leave a Comment