পরফিরিয়ার প্রেমিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

পরফিরিয়ার প্রেমিক কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

পরফিরিয়ার প্রেমিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পরফিরিয়ার প্রেমিক

কবিতা: পরফিরিয়ার প্রেমিক
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

পরফিরিয়ার প্রেমিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সারা-দিনের খেত-খামারের খাটুনির পর হামিদের এখন অবসরের সময়
আল্লা, কীসের সময় যে এখন!
খানিকটা রঙিন হয়ে উঠল যুবকের মন।
সে মালিক নয়: কাস্তে-প্রমাণ জমির বা জিনিসেরও-
কোনও দিন ছিল না- কোনও দিন হবে না-
সে জন খাটে শুধু-
কিন্তু, আল্লা,- এই অন্ধকার রাতে ফ্যানসা ভাত ও নুন খাওয়ার পর
আর খালের জলে মহিষের মতো স্নান ক’রে এসে
ঘুম আসে না।

মানুষের শরীরটা এখন আমির যেন
কিংবা তরুণ মহিষ
ঘাটের থেকে ফিরে এসে ফাতিমা বললে, ‘আমি পারব না’
(আড়াই বছরের ভিতর হামিদকে তিনটি সন্তান দিয়েছে সে
ধানখেত নয় যে অজস্র প্রসব করবে!)

 

পরফিরিয়ার প্রেমিক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কিন্তু আজ হামিদের রাত!- এমন রাত!- আল্লা, কেমন-যে রাত!-
ফাতিমাকে সে ঘুমোতে দিল না- বসতে দিল না- দাঁড়াতে দিল না-
‘তবে রে ডাকাত!’ ‘তবে- রে- শয়তানি!-‘
দা তুলে নিয়ে কলাগাছের মতো কেটে ফেলল সমস্ত সমস্যাকে হামিদ
কিন্তু তবুও গাছ নয়- কাটা ছাগলের মতো প’ড়ে রয়েছে ফাতিমা
সন্ধ্যা-রাতেই ঘুমোতে চেয়েছিল সে
বেশি রাতে ঘুম এল: ঈশ্বর, মশা, দারোগা কেউ জাগাতে পারবে না আর।

সারা-দিন জন খেটে কঙ্কালের মতো দেহ
অন্ধকারের ভিতর দা হাতে দাঁড়িয়ে;
বসবে না। বিশ্বাস করবে না। কোনও দিনও আর।

হে পরফিরিয়ার প্রেমিক, তুমি ছিলে কত উঁচুদরের লোক;
কত উঁচুদরের ছিল তোমার পরফিরিয়া।

 

Leave a Comment