পারদের মতন উজ্জ্বল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

পারদের মতন উজ্জ্বল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

পারদের মতন উজ্জ্বল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পারদের মতন উজ্জ্বল

কবিতা: পারদের মতন উজ্জ্বল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

পারদের মতন উজ্জ্বল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পারদের মতন উজ্জ্বল তটিনী সব
বড়ো রৌদ্র- ঘাসের ভিতরে বিন-ফুল
কেবল যেতেছে ব’লে- তুমিও সঙ্গীতময় জীব
এ-পৃথিবী গানের ইসকুল
সমুৎসুক জীবনের স্কুল।

এই পুরস্কার তবে নিলে ভালো হত
অচিরেই তাহাদের সকলের থেকে
অধিক সম্ভ্রম তবু পাওয়া গেল সর্বদাই
মানুষের মুখ দিয়ে মুখোশকে ঢেকে

যারা সব মুছে যায় অন্ধকারে-
তাহাদের পরাঙ্মুখ স্তব্ধতায়। সেইখানে অবিকল শান্তি আছে ভেবে
অগণন নর-নারী দিনরাত ক্ষুদ্র-ক্ষুদ্র পিরামিড গড়ে;
না হলে এ-জীবনের ডিণ্ডিম পূর্বগামী মৃতদেরও ক্লান্ত ক’রে দেবে
জনরবে পূর্বগামী মৃতেরাও কান খাড়া করে।

 

নক্ষত্রমঙ্গল কবিতা - জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha