পৃথিবী ও সময় । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

পৃথিবী ও সময় কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

পৃথিবী ও সময় । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

পৃথিবী ও সময়

কবিতা: পৃথিবী ও সময়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

পৃথিবী ও সময় । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

সময়ের উপকণ্ঠে রাত্রি প্রায় হয়ে এলে আজ
সূর্যকে পশ্চিমে দেখি সারা শতাব্দীর
অক্লান্ত রক্তের বোঝা গুছায়ে একাকী
তবুও আশার মতো মেঘে-মেঘে বলয়িত হয়ে
শেষ আলো ঢেলে যায়;- জ্যোতিঃপ্রাণধর্মী সূর্য অই;
এক দিন অ্যামিবার উৎসারণ এনেছিল;
জীবনের ফেনশীর্ষ সিন্ধুর কল্লোলে এক দিন
মানুষকে পেয়ে;- না-মর্মী মানুষ সেই দিন
ভয় পেত, গুহায় লুকাত,- তবু সূর্যকরোজ্জ্বল
সোনালি মানবী তাকে ‘হাঁ’ বলাল;- নীল
আকাশ নগরীরেখা দেখা দিল;- শঙ্খ আমলকী
সাগর অলিভ-বন চেনা গেল রোদ্রের ভিতরে;
শ্বেতাশ্বতর- প্লেটো- আলোকিত পৃথিবীর রূপ
অনাদির দায়ভাগে উৎসারিত রক্তের নদীর
শিয়রে আশার মতো জেগে উৎসাহিত সূর্যকরে
সহসা নতুন হিংসা রক্ত গ্লানিমার কাছে প্রতিহত হয়ে
ধীরে-ধীরে নিঃশেষে ফুরায়ে গেল তবু।

 

পৃথিবী ও সময় । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

ভাই-বোন-স্মৃতি-শান্তি হননের ঘোরে উদ্বেলিত
বহতা নদীর মতো আজও এই পৃথিবী চলেছে।
তবুও তো সেই উদ্ঘাতিনী
নদীরমণীর শব্দ কানে নিয়ে,- প্রাণে
আকাশে জ্যোতিষ্ক জ্বলে হস্তা অভিজিৎ,
অনুরাধা শতভিষা লুব্ধক স্বাতী;
পৃথিবীতে- হৃদয়েরও গতিপথে বর্ণালির আভা
সম্পূর্ণ দীপ্তির মতো আলোকিত- ক্রমে আলোকিত হ’তে চায়।

লণ্ডন রুশিয়া গ্রীস-দ্বীপপুঞ্জ কলকাতা চীন,
অগণন কন্ফারেন্সে বিকীর্ণ য়ুরোপা,
আমেরিকা,- যেন বীতবর্ষণের কৃষ্ণমেঘ নক্ষত্রের পথে;
ক্ষণিক উজ্জ্বল হয়ে ক্লান্তি ক্লেদ ভয় অন্ধকার হ’তে চায়
এখুনি আবার তবু। প্রকৃতিতে সূর্য আসে, অস্তের আকাশে
চ’লে যায়;- অস্তগতিহীন শুভ্র জনহৃদয়ের
সূর্যনগরীর দিকে যেতে হবে চেতনায় মানুষের সময় চলেছে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha