প্রাইভেট টিউটর । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

প্রাইভেট টিউটর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

প্রাইভেট টিউটর । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

প্রাইভেট টিউটর

কবিতা: প্রাইভেট টিউটর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

প্রাইভেট টিউটর । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

প্রাইভেট টিউটর একটা সেক্রেটারিয়েট টেবিলের সামনে গিয়ে বসেছে
পাশে ছেলেটি
ছেলেটিকে ছ’ বছর পড়িয়েছে সে
কাল ছেলেটির ‘এগজামিন’
তার পর ইউনিভার্সিটির থেকে বেরিয়ে যাবে সে
আর ফিরবে না
একেবারে জীবনের ভিতর ভিড়ে যাবে এই যুবক
যে জীবনের জন্য লালসা মাস্টারের মনে জেগে উঠতে পারে
কিন্তু সে জীবনের ভিতর মাস্টারের কোনও প্রবেশ নেই
চার মাস পরে- ছ’ মাস পরে- এই কোঠায় এই সেক্রেটারিয়েট টেবিল থাকবে
চেয়ার- সোফা- আলমারি- ছবিগুলো থেকে যাবে
জানালার পাশ দিয়ে কামিনীর ডালপালা তখনও এম্নি নড়তে থাকবে
সোনালি চিলটা এম্নি চুপে-চুপে আকাশ থেকে নেমে
চেৎলার দিকে বেহালার দিকে উড়ে যাবে
সন্ধ্যায়

 

প্রাইভেট টিউটর । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

কিন্তু তবু এ-সবের আস্বাদ বদলে যাবে
যদিও এ সোনালি চিল কিছু নয়
এমন সন্ধ্যা কিছু নয়
কামিনী গাছটা টিম্বার হবারও উপযুক্ত নয়
এই ছেলেটি
প্র্যাকটিক্যাল
অনেক দিনের সুবিধাবোধের রক্ত এর শরীরে
না জানি ছ’ মাস পরে- দু’ বছর পরে
এই নিরিবিলি ধূসর কামরাটিকে- বাহিরটাকে- আকাশটাকে
কেমন ওক প্যানেল ও জিল্যান্ডার পালিশে ভদ্রসদ্র ক’রে তুলবে সে
সবার হয়ে ভাবছে মাস্টার
কামিনী গাছটা ভাবছে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন