প্রেসিডেন্সি কলেজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্য গ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

প্রেসিডেন্সি কলেজ
কবিতা: প্রেসিডেন্সি কলেজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

প্রেসিডেন্সি কলেজ আমাকে ডাকল
সন্ধ্যার অন্ধকারে
তার উঁচু-উঁচু গাছের ইশারা নিয়ে
কয়েকটা চিল চাকির মতো গাছগুলোর মাথায় ঘুরছে
নেমে পড়ছে তারা
অনেক পাখি ডালপালার ভিজে নরম হৃদয়ে স্থান পেল!
কলেজ আমাকে তেম্নি ক’রে বুকে নিতে চায় যেন
তার শরীরের ঘ্রাণ অন্ধকারকে ভ’রে রেখেছে
এই অন্ধকারে একটু স্থির হয়ে থাকি
তার সন্তানেরা তার থেকে ঢের দূরে
ঢের-ঢের দূরে
আমিও তার এক সন্তান: ঢের পুরোনো… ঢের প্রতারিত
এক দিন সে আমাকে ছেড়ে দিয়েছে- সে কত বছর আগে?
তার পর অনেক দেবতার পেছনে আমি ঘুরেছি- অনেক পথে- অনেক বিশ্বাসে

আজ আমি ব্যস্ত নই
চমৎকার ক্লান্তি ও সরলতা নেই আর
অস্থির জীবনের আহ্বানের থেকে নিজেকে ছাড়িয়ে এনেছি আমি
অন্ধকারের ভিতর নিঃশব্দ এই ধূসর দেয়ালগুলোর মতো
আমারও জীবন বিমর্ষ- একাকী- স্থগিত-
আমারও জীবন অসম্বৃত- অগোচর- শীতাক্ত
এই ধূসর দেয়ালগুলোর মতো
এই নিঃশব্দ দেয়ালগুলোর মতো
আমার এই কলেজের
এই কলেজ: তার শরীরের ঘ্রাণ অন্ধকারকে ভ’রে রেখেছে
(এই অন্ধকারে একটু স্থির হয়ে থাকি
আরও দেখুনঃ