বটের শাখায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বটের শাখায় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বটের শাখায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বটের শাখায়

কবিতা: বটের শাখায়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বটের শাখায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বটের শাখায় দাঁড়কাক
কহিল: কোকিল বুঝি চ’লে যাবে শীত আসিতেছে ব’লে?… যাক
কোথাও যাব না আমি- র’ব এই মাঠে
হাটে
ঘাটে
আঁধারে বটের নীড়ে আশ্চর্য আস্বাদে দিন কাটে
চাই না শুনিতে আমি কোনও দূর বিদেশের বসন্তের ডাক-

এক দিন তার পর-
অঘ্রানের কুয়াশা আসিয়া গেছে হাড়ালো এ-পৃথিবীর ‘পর
দাঁড়কাক: দেখা হল তার সাথে সন্ধ্যার নদীর চরে
খড়ে;
ঘরে
এখুনি সে উড়ে যাবে খয়েরি চিলের সাথে বটের ভিতরে
মুখে ক’রে নিয়ে যাবে কয়েকটা উষ্ণ কুটা খড়-

আমিও এমন
ভালোবাসি পোড়ো ভিটা- কলমির মিঠা ফুল- এই মাঠ- আকন্দর বন
কোথাও দক্ষিণে দূরে এলাচি-ফুলের গন্ধে ভুলিতে চাই না এই শীত
নিভৃত
পীত
হিজল-জামের পাতা- ধুতুরার সাদা ফুল- শ্যামা-লক্ষ্মীপেঁচাদের গীত
নবান্নের নম্র গন্ধ- ইছেমতীটির মুখ হৃদয়ে তুলেছে শিহরন।

 

জীবনানন্দ দাশ

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন