বিশ বছর আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বিশ বছর আগে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বিশ বছর আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিশ বছর আগে

কবিতা: বিশ বছর আগে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বিশ বছর আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিশ বছর আগে
কিন্তু আজও যখন সেই চিঠির কথা মনে পড়ে
মোম জ্বালিয়ে গভীর রাতে আমি যা পড়েছিলাম
তুমি আমাকে যা পড়তে দিয়েছিলে- এক দিন-
মনে হয় যেন বিচ্ছিন্ন- নিস্তব্ধ- পাড়াগাঁর পথ দিয়ে চলেছি
মাটি কোথাও ধূসর- কোথাও কালো-
গোরুর-গাড়ির চাকার দাগে নির্জন-

সমস্ত আকাশ কালো মেঘ ও নিশীথের সূত্রপাতে
চিলকে অবশেষে কোন আগ্নেয়গিরির থেকে নামিয়ে
তেঁতুল-হিজলের ছায়ায় খরগোশ-রঙের সাদা পেটে
যেন নিগূঢ় ক’রে রাখল
ঠান্ডা বাতাসের করকম্পন দিল
ঠান্ডা অন্ধকার বাতাসের
লক্ষ-লক্ষ মাইল বধির- অন্ধ- মৃত খরগোশের মতো বাতাসের।

 

বিশ বছর আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন