বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল

কবিতা: বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল প্রথম মানব।
আরণির অগ্নিকে- সমুদ্রের তীরে;
স্ফটিকের গর্ভে চেয়ে দেখেছিল নিট শতাব্দীরে।
যদিও বিষয়ী ক্রমে হয়ে এল গার্গী, শার্ঙ্গরব
হয়তো সূর্য ক্রমে শীত হয়ে আসিতেছে ব’লে
নদীর ভিতর থেকে আমরাও কাঁচপাত্রে তুলে নেই জল

মনে হয় প্রতিবিম্ব যদি হয় এমন উজ্জ্বল
সারসের স্মরণীয় বড়ো এক আমোদ তা হলে
সূর্যের নিজের রূপ। প্রবল সমুদ্র ঘিরে সার্থবাহ জাহাজেরা সব
অমল ফেনার শীর্ষে সারা-দিন বিবেচনাধীন হয়ে ঘুরে
সূর্যকে টেনে আনে- পণ্ড হয়ে- রাত্রির দুপুরে
কেটেছে অনেক যুগ তোমার মৃত্যুর পরে, শার্ঙ্গরব।

 

বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha