মকরকে ডেকে আনো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মকরকে ডেকে আনো কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মকরকে ডেকে আনো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মকরকে ডেকে আনো

কবিতা: মকরকে ডেকে আনো
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মকরকে ডেকে আনো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

‘মকরকে ডেকে আনো সমুদ্রের থেকে
চিলকে আকাশ থেকে ডেকে আনো তবে
যদি তুমি আমার এ-হৃদয়কে চাও:
তোমার অকিঞ্চন আজকের দিনের বিপ্লবে-‘
ব’লে গেল অনেক দিনের ভিড় উজায়ে মহিলা-
ব্রহ্মার হৃদয়ে সব মুহূর্তের মতো মনে হবে।

‘আহা, না, না, সাগরের সমস্ত নীলিমা
আকাশে ভীষণতর অনুভূত হয়
সে-সব গহন দেশে হাতে কাজ নিয়ে
অনুভব ক’রে যাবে যে যার বিস্ময়
অনেক আকাশে ঘুরে হতবাক হয়ে
পেটেন্ট চেয়ার তবু হুনরি চিলের তরে নয়’

‘এখানে বসেছে চোর সাত জন বেকুবের সাথে
পৃথিবীর পেটেন্ট-টেবিলে
ভোটের ব্যালট থেকে জন্মেছিল যে-সব মানুষ
তাদের নির্দেশ শেষ ক’রে নিয়ে এখন এখানে এই গ্রিলে
কেবলই অনেক মাল পান ক’রে, মনে হয়, নির্ঝরের জল
পান ক’রে মিশে যায়- আকাশের নীলে।’

 

মকরকে ডেকে আনো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha