মনবিহঙ্গম কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

মনবিহঙ্গম কবিতা টি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

 

মনবিহঙ্গম কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

মনবিহঙ্গম কবিতা

কবিতা: মনবিহঙ্গম
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

 

মনবিহঙ্গম কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

ঢের যুগ নিষ্ফল হয়েছে;
এরকম কেবলই কি হবে?
ইতিহাস কেবলই কি অন্ধ পরীক্ষার
অন্ধকারের অনুভবে?
আশার সঞ্চারে সূর্য আলো,
আকাশের পারাপার নীল।
হ’লেও অজ্ঞান নিয়মের
চাকায় কি ঘুরছে নিখিল?

শাদা আর কালো রঙে মাখা পৃথিবীর
কোলে আজ মানুষের স্থান
পুড়ে কি ছাইয়ের মতো কালিমা হয়েছে?
কোথায় প্রাণের বৃক্ষ তবু, আহা, মরুকল্যাণ?
ধূসরতা স্নিগ্ধ করে জল?
সময় ও সময়ের আত্মা চাতক
সূর্যের অনলে বাষ্পে ক্ষয়
পেলে কি অমিয় হবে অগ্নিবলয়।

 

মনবিহঙ্গম কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

কারা কবে কথা বলেছিলো,
ভালোবেসে এসেছিলো কাছে;
তারা নেই, তাদের প্রতীক হ’য়ে
তবু কয়েকটি পুরোনো গাছ আছে;
নক্ষত্রেরা র’য়ে গেছে নদীর ওপরে;
চারিদিকে প্রান্তর ও ঘাস,
দু-চারটে ঘর বাড়ি নীল ও শিশির,
কূলে-কুলে একলা আকাশ।
যারা ছিলো তারা কেউ নেই;
জীবন তবুও এক শান্ত বিপ্লবী,
স্থির আগুনের মতো অবিরল আলোক দিতেছে;
সে-আগুনে আলো ছাড়া দহে যায় সবি।

 

মনবিহঙ্গম কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

নিশ্চিত মৃত্যুর শূন্য আঁধারের আগে
হে নিঃসঙ্গ বৃক্ষে মনবিহঙ্গম তুমি,
দেখেছিলে জেনেছিলে ভালোবেসেছিলে
দ্রুত পরিবর্তনের মতো পটভূমি
পৃথিবীতে মানুষের আসাযাওয়া তবু;
শীগগিরই এ-মাটির নিজের স্বভাবে
মিশে সব লোভপ্রেমযুক্তিহীন ধুলো হ’য়ে যাবে
প্রকৃতির কতো শত অনন্ত অমিয়ে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha