মনে হয় আজ এই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মনে হয় আজ এই কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মনে হয় আজ এই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মনে হয় আজ এই

কবিতা: মনে হয় আজ এই
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মনে হয় আজ এই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মনে হয় আজ এই পউষের অন্ধকারে ফুরুনো নক্ষত্রের দিকে চেয়ে
হয়তো-বা জীবনের শেষ দিন আমাদের সকলের তরে
নেমেছে এ-পৃথিবীতে;- থেকে-থেকে দু’-চারটা ঘুঘু লোল কুয়াশার ভিড়ে
ডালের কঙ্কালে মৌন গন্ধ ঢালে: মুমূর্ষুর- যেন তারা প্লিওসিন পৃথিবীর:

নীরবে এসেছে প্রেত- জীবনের চক্রাকার আবর্তন
আর এক বার- আমাদের সকলের তরে- শেষ দিন হয়ে গেল ব’লে
মাইলের-পর-মাইল খড়ের প্রান্তর যেন বিবর্ণ তামার মতো
বহু-ব্যবহৃত হয়ে (সমীচীন কর্ষণের হাতে)- বহু দিন;-
কোথাও মানুষ নাই যত দূর আলোড়িত চোখ যায়
দু’-একটি বাদামি শেয়াল (শান্ত আবিষ্কারে- মানুষের আত্মার মতন)

 

মনে হয় আজ এই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

 

পৃথিবীকে চেয়ে দেখে যেন এক প্রতিবিম্ব আপনার বহু দিন করেছে পালন
আজ শেষ-সূর্য নিভে গেল ব’লে
পশ্চিমের আকাশের থেকে দু’-এক মুহূর্ত আরও অর্থ পায়
গাঢ়- গাঢ় পুরাতন প্রণয়ের
একটি গোরু’র-গাড়ি খড়ের উপর দিয়ে চ’লে যায়
বর্তমান ল্যাম্প বেঁধে- (যেমন সে চ’লে যেত এক দিন ইন্দ্রপ্রস্থ জন্মাবার আগে)
মৃত্তিকার গভীর গোক্ষুরে তার কোথাও আলোর কণিকা- কোথাও অভাবনীয় নয়
প্রবীণ- প্রবীণতম প্রেম শুধু- ধূসর- ধূসরতম।

 

মন্তব্য করুন