মহাগ্রহণ কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

মহাগ্রহণ কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

মহাগ্রহণ কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

মহাগ্রহণ কবিতা

কবিতা: মহাগ্রহণ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

মহাগ্রহণ কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

অনেক সংকল্প আশা নিভে মুছে গেল;
হয়তো এমনই শুরু হবে।
আজকের অবস্থান ফুরিয়ে যাবে কি
নতুন ব্যাপ্তির অনুভবে।
মানুষ এ পৃথিবীতে ঢের দিন আছে;
সময়ের পথে ছায়া লীন
হয়নি এখনও তার, তবুও সে মরুর ভিতরে
একটি বৃক্ষের মত যেন যুক্তিহীন;

 

মহাগ্রহণ কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

সফলতা অন্বেষণ ক’রে
হারিয়ে ফেলেছে প্রাণ, নিকেতন, জল;
প্রেম নেই, শূন্যলোকে সত্য-লাভ তার
অর্ধসত্য অসত্যের মতন নিষ্ফল।
ভুলের ভিতর থেকে ভুলে
গ্লানির ভিতর থেকে গ্লানির ভিতরে
মানুষ যে গ্রহণের সূর্যে চলেছে
তা তবে শাশ্বত গ্রহণ সৃষ্টি করে!

 

মহাগ্রহণ কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

জীবনানন্দ দাশ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

আরও দেখুনঃ

মন্তব্য করুন