মহাত্মা কবিতা টি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

মহাত্মা কবিতা
কবিতা: মহাত্মা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

আলোর মতন ব্যাপ্ত অন্তরাত্মা নিয়ে
বিশ্বের অগ্নির উৎস থেকে
মাঝে-মাঝে একজন অবিস্মরণীয়
কল্যাণকৃতের জন্ম হয়;
অমর সে নয়- কোনো অন্তহীন অমেয় সময়

তার হাতে নেই;- তবু মৃত্যু এসে চোখে
চুম্বন দেবার আগে সবচেয়ে সাত্ত্বিক আলোকে
আমাদের এই অন্ধ ক্লান্ত শতাব্দীকে
স্নিগ্ধ করে চলে গেছে সেই যুবা প্রৌঢ় ও স্থবির;
বলেছে: মানুষ সত্য, তবু সত্য মানুষের চেয়েও গভীর।
আরও দেখুনঃ