মানব সমাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মানব সমাজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মানব সমাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মানব সমাজ

কবিতা: মানব সমাজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মানব সমাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কুমারী মেয়ের বেদান্ত না পড়েই বিমর্ষতা এল
(ভেবেছিলাম, জ্ঞান আমাদেরকে বিষণ্ণ করে)
বেদান্ত না পড়েই কেমন ক’রে অমোঘ বিষণ্ণতা এল!
সকালবেলা শেফালি-তলায় তাকে দেখলাম না
দুপুরে নদীর-ঘাটে লুকিয়ে এসে স্নান ক’রে গেছে বুঝি?
বিকেলবেলা আজ সে হা-ডু-ডু’র মাঠেও এল না!
রাতের জ্যোৎস্নায় দেখলাম শব নিয়ে চলেছে তার…

কার্তিকের জ্যোৎস্নায় জামির-বনে কয়েকটা ঘুঘু ডাকছে;
কিশোরী যে-পাপ করেছিল এখুনি হয়তো তা-ই করছে-
অই স্বর্গীয় পাখিরা
এই স্বর্গীয় জ্যোৎস্নায়;
কিন্তু তারা বিষ খায় না তো তবু; তাদের শব তো দগ্ধ হয় না শ্মশানে!

 

মানব সমাজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha